Mukundapur News: মুকুন্দপুরের জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু! ABP Ananda Live

ABP Ananda  |  01 Aug 2024 10:43 PM (IST)
ABP News

ABP Ananda Live: কলকাতা লাগোয়া মুকুন্দপুরের কাছে জলাভূমিতে বেআইনি নির্মাণ। হাইকোর্টের নির্দেশে নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু করল প্রশাসন। জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে আদালতের দ্বারস্থ হন জমির মালিক। প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে জলাভূমিতে নির্মাণ, উঠছে প্রশ্ন। 


জলাভূমি বুজিয়ে তৈরি হচ্ছিল G+3 বিল্ডিং। আদালতের নির্দেশে টনক নড়ল প্রশাসনের। শুরু হল নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ। কংক্রিটের জঙ্গলে ঢেকে যাচ্ছে কলকাতা ও তার আশপাশের এলাকা। হারিয়ে যাচ্ছে সবুজ। জলাভূমি বুজিয়ে ফেলার অভিযোগ উঠছে। কলকাতার লাগোয়া মুকুন্দপুরের কাছে দখল করা জলাভূমি বুজিয়ে তৈরি হচ্ছিল চারতলা বহুতল। সোনারপুরের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই এলাকা পূর্ব কলকাতা জলাভূমির অন্তর্গত।


প্রশাসন সূত্রে খবর, বেআইনি নির্মাণের অভিযোগ তুলে হাইকোর্টে যান জমির মালিক। তাঁর অভিযোগের প্রেক্ষিতে আদালত নির্মীয়মাণ বহুতল ভেঙে ফেলার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর, বৃহস্পতিবার থেকে জলাভূমির ওপর বেআইনি নির্মাণ ভাঙতে যায় প্রশাসন। সোনারপুরের BDO ও নরেন্দ্রপুর থানার IC-র উপস্থিতিতে শুরু হয় নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় চারতলা বাড়ির পিলার, দেওয়াল। 


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Mukundapur News: মুকুন্দপুরের জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু! ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন