Ghatal: তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে, পোস্টারে ছয়লাপ এলাকা
ABP Ananda | 13 Jan 2023 08:04 AM (IST)

তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার বিরুদ্ধে জলকর নেওয়া-সহ একাধিক দুর্নীতির অভিযোগে পোস্টারে ছয়লাপ এলাকা। পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠল শাসকদলের বিরুদ্ধে। বেআইনিভাবে জলকর নেওয়া হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। জলকর নয়, রক্ষণাবেক্ষণের জন্য টাকা নেওয়া হয়, প্রতিক্রিয়া পুর চেয়ারম্যানের।