Smriti Irani: হাওড়ায় একাধিক কর্মসূচি, রাজ্যে এলেন স্মৃতি ইরানি
বাংলায় সংগঠন শক্তিশালী করতে উদ্যোগী বিজেপি (BJP)। রাজ্যে এলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়ায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। হাওড়া শরৎ সদনে সাংগঠনিক বৈঠক করবেন স্মৃতি ইরানি। বিজেপি সূত্রে খবর, আজ রামরাজাতলায় রাম মন্দির দর্শনে যাবেন তিনি। আগামীকাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা (Sealdah) স্টেশনের উদ্বোধনেও তিনি থাকতে পারেন বলে সূত্রের খবর।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ