ED Raid:দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি,সকাল থেকে রাত, প্রায় ১৪ ঘণ্টা পর বেরোলেন ইডি অফিসাররা

Municipality Recruitment Scam: পুর-নিয়োগ দুর্নীতির  (Municipality Recruitment Scam) তদন্তে ইডির (ED) ত্রিফলা অভিযান । দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) , তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy), কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর (Subodh Chakraborty) বাড়িতে তল্লাশি। সকাল থেকে রাত, প্রায় ১৪ ঘণ্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোলেন ইডি (Ed)অফিসাররা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি। সকাল ৬.৪০: তাপস রায়ের বাড়িতে পৌঁছয় ইডি। প্রায় ১২ ঘণ্টা পর তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি অফিসাররা। উত্তর দমদমের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি ইডির। উত্তর দমদমের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ১০ ঘণ্টা তল্লাশি। যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন। আমি শুভেন্দুকে এই জায়গা থেকে বলে দিতে চাই ও নাকি সবাইকে শীতের পোষাক গুছিয়ে রাখতে বলেছে জেলে যেতে হবে, আমি বলি শীতের পোষাক আমি নিশ্চয়ই কালকে নোব। আমি গঙ্গাসাগরে যাচ্ছি চারদিনের জন্য কিন্তু তারপর আমি তো ফিরছি। আমি বলে দিতে চাই ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছে ও নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে: সুজিত বসু | ABP Ananda LIVE

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola