Murshidabad: গন্ডগোল থামাতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ
ABP Ananda | 20 Nov 2023 12:14 PM (IST)

ফের গন্ডগোল থামাতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ। এবার মুর্শিদাবাদের রেজিনগরে পুলিশের ওপর হামলার অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ। দুই গ্রামের মধ্যে বিবাদ থামাতে গেলে স্থানীয়রা পুলিশের উপর চড়াো হন বলে অভিযোগ। রাতে বেলডাঙার এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বেলডাঙা থানার পুলিশ।