Teacher Recruitment: বেআইনিভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় নজরে স্কুল, ভবানী ভবনে তলব
সিআইডি-র (CID) নজরে মুর্শিদাবাদের (Murshidabad) সুতির গোঠা এ আর হাইস্কুল (High School)। বেআইনিভাবে শিক্ষক (Teacher) নিয়োগের (Recruitment) ঘটনায় নজরে স্কুল। প্রাক্তন স্কুল পরিদর্শক ও ডিআই অফিসের তৎকালীন কর্মীদের তলব। বেশ কয়েকজনকে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছে। গত সোমবার সুতির ওই স্কুলে তদন্তে যান সিআইডি-র অফিসাররা। শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । ২০১৯-এ শিক্ষক নিয়োগে অনুমোদন পেয়ে ছেলের নাম তালিকায় ঢোকানোর অভিযোগ তৎকালীন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরবর্তীকালে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়.