Murshidabad: মুর্শিদাবাদের খড়গ্রামে মাঠের মধ্যে মিলল তাজা বোমা ।Bangla New
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2022 01:04 PM (IST)

মুর্শিদাবাদের খড়গ্রামে মাঠের মধ্যে মিলল তাজা বোমা। এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে মাঠের মধ্যে দুটি বালতিতে বোমা রয়েছে দেখতে পান রুহি গ্রামের বাসিন্দারা। ২০টি তাজা বোমা উদ্ধার হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।