Murshidabad Lorry Fire: মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারাজের ওপর পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন। ABP Ananda Live
ABP Ananda | 24 Apr 2024 12:47 PM (IST)

West Bengal News: মুর্শিদাবাদে (Murshidabad) ফরাক্কা ব্যারাজের ওপর পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন। তার জেরে ফরাক্কা ব্যারাজে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। ব্যারাজের ওপর দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। সকালে মুর্শিদাবাদ থেকে মালদা যাচ্ছিল পণ্য বোঝাই লরি। ফরাক্কা ব্যারাজের ওপর ৪৮ নম্বর গেটের সামনে চলন্ত লরিতে আগুন ধরে যায়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ABP Ananda Live