Murshidabad News: ওয়াকফ-বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ, ৩জনের মৃ্ত্যুু! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ওয়াকফ-বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ, ৩জনের মৃ্ত্যুু! অশান্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ২জন নিহত সামশেরগঞ্জে বাড়িতেই বাবা-ছেলেকে কুপিয়ে খুন! দীর্ঘসময় বাড়িতেই রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকার অভিযোগ মু্র্শিদাবাদ মেডিক্যালে আরও এক কিশোরের মৃত্যু । সুতিতে ২জন গুলিবিদ্ধ, আজ এক কিশোরের মৃত্যু । সুতির সাজুর মোড়ে গুলিবিদ্ধ কিশোরের মৃ্ত্যু মুর্শিদাবাদ মেডিক্যালে
আরও খবর...
হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এটা বাংলার মানুষেরই বড় জয়। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের, যারা জেহাদি, মৌলবাদী এবং পুলিশের দ্বারা আক্রান্ত। এটা মমতা সরকারের জন্য বড় থাপ্পড়। এটা রাজীব কুমারের জন্যও বড় থাপ্পড়।'
ওয়াকফ আইনের প্রতিবাদে বিশৃঙ্খলা সামলাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাই কোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। শনিবার বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামামো-সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।