Murshidabad News: ওয়াকফ-অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। ৩ জনের মৃত্যু | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ওয়াকফ-অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। ৩ জনের মৃত্যু। সামশেরগঞ্জে বাড়িতেই বাবা-ছেলেকে কুপিয়ে খুন। সুতিতে গুলিতে প্রাণ গেল কিশোরের।
ওয়াকফ-অশান্তি, মৃত ৩
আরও খবর..
হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এটা বাংলার মানুষেরই বড় জয়। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের, যারা জেহাদি, মৌলবাদী এবং পুলিশের দ্বারা আক্রান্ত। এটা মমতা সরকারের জন্য বড় থাপ্পড়। এটা রাজীব কুমারের জন্যও বড় থাপ্পড়।'
ওয়াকফ আইনের প্রতিবাদে বিশৃঙ্খলা সামলাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাই কোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। শনিবার বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামামো-সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।