Murshidabad : স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহ, প্রতিবেশীকে বাড়িতে ডেকে পাঠিয়ে খুনের অভিযোগ !

স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশীকে বাড়িতে ডেকে পাঠিয়ে গলার নলি কেটে খুনের অভিযোগ। থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। আজ সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার জিনারা পাড়ায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, স্ত্রীকে দিয়েই প্রতিবেশীকে বাড়িতে ডেকে পাঠান অভিযুক্ত আখতারুল শেখ। ওই যুবক বাড়িতে আসতেই গলার নলি কেটে তাঁকে খুন করেন। থানায় আত্মসমর্পণের পর, অভিযুক্তকে গ্রেফতার করে শক্তিপুর থানার পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola