Mamata Banerjee: 'ক্ষমতা আজ আছে, কাল নেই', কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব মমতা। Bangla News
ABP Ananda | 16 Jan 2023 02:23 PM (IST)

সাগরদিঘির মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মমতা। 'কেউ যদি মনে করে এটা বিজেপির জমিদারি, তাহলে ভুল করছে, বিরোধী দলগুলোকে ভাতে মেরে এই কেন্দ্রীয় রাজত্ব চলবে না, কেন দেওয়া হবে না ১০০ দিনের টাকা, বিজেপি, সিপিএম জবাব দাও, এই ক্ষমতা আজ আছে, কাল নেই'
'আজ ক্ষমতায় আছে বলে হিরো, কাল ক্ষমতা না থাকলে বিগ জিরো', কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ তৃণমূল নেত্রীর।