Contai: কাঁথিতে মিউজিশিয়ানদের হেনস্থা ও যন্ত্রপাতি আটকে রাখার অভিযোগ, বিক্ষোভ মিউজিশিয়ানদের
ABP Ananda | 08 Apr 2023 11:43 PM (IST)

Contai: কাঁথিতে ৫ দিন ধরে মিউজিশিয়ানদের (Musican) আটকে রাখার অভিযোগ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী না আসার জের। মিউজিশিয়ানদের হেনস্থা ও যন্ত্রপাতি আটকে রাখার অভিযোগ। ৩ এপ্রিল জুনপুটের অনুষ্ঠানে দেবশ্রী রায়ের (Deboshree Roy ) আসার কথা ছিল। অভিযোগ, কাঁথি পৌঁছেও অনুষ্ঠানে যোগ দেননি দেবশ্রী। তার জেরে মিউজিশিয়ানদের আটকে রাখার অভিযোগ উৎসব কমিটির (Utsav Commitee) বিরুদ্ধে । ‘কাঁথি পৌঁছনোর পর আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হয়’। ‘আয়োজকরা ফোন না তোলায় ফিরে যান দেবশ্রী রায়’। ‘তার জেরে কাঁথি থেকে ফিরতে দেওয়া হচ্ছে না’। ‘২৫ লক্ষ টাকার যন্ত্রপাতি আটকে রেখেছে উৎসব কমিটি’। এমনটাই অভিযোগ মিউজিশিয়ানদের । প্রতিবাদে কাঁথিতে বিক্ষোভ মিউজিশিয়ানদের । অভিযোগ অস্বীকার উৎসব কমিটির।