Nadia: নদিয়ার হাঁসখালির বিজেপি নেতার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ | ABP Ananda LIVE

Nadia: নদিয়ার হাঁসখালির বিজেপি নেতার রহস্যমৃত্যু। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কৃষ্ণগঞ্জে ভাজনঘাট সেতু লাগোয়া আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুুলিশ। মৃতের নাম নকুল হালদার। গাজনা গ্রাম পঞ্চায়েতের ২২৮ নম্বর বুথের বিজেপির বুথ সহ সভাপতি। মৃতের পরিবারের দাবি, একটি পা ভাঙা ছিল। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ। পরিবারের দাবি, চাষের জমিতে যাচ্ছেন বলে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হন বিজেপি নেতা। এরপর গতকাল সকালে তাঁর ঝুলন্ত দেহ মেলে।  নাম না করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে খুনের অভিযোগ করেছেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। ভিত্তিহীন অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে, পাল্টা দাবি তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola