Bjp Leader Death: নদিয়ার হাঁসখালিতে বিজেপি নেতার রহস্যমৃত্যু। ABP Ananda Live
নদিয়ার হাঁসখালিতে বিজেপি নেতার রহস্যমৃত্যু। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কৃষ্ণগঞ্জে আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত ব্যক্তি বিজেপির বুথ সহ সভাপতি নকুল হালদারের বাড়ি হাঁসখালিতে। চাষের জমিতে যাচ্ছেন বলে মঙ্গলবার বিকেলে বার হয়েছিলেন, দাবি পরিবারের। নাম না করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তুলেছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। ভিত্তিহীন অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে পাল্টা দাবি তৃণমূলের