Birbhum: বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু | ABP Ananda LIVE

বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু। প্রার্থী ছবি মাহারার স্বামী দিলীপ মাহারা বিজেপির বুথ সহ-সভাপতি। বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। গ্রামবাসীদের দাবি, দেহের কাছেই পড়েছিল গুলির খোল। মৃতের নাম দিলীপ মাহারা। তাঁর স্ত্রী বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ছবি মাহারা। এবার টিকিট না পেয়ে হিংলো গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। হুমকিও দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, এর মধ্যেই গতকাল সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান নির্দল প্রার্থীর স্বামী। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দোষীদের শাস্তির দাবিতে দেহ আটকে বিক্ষোভ বিজেপির। প্রায় ১০ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে ওঠে বিক্ষোভ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola