Secuirity Guard Death: কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু! ABP Ananda Live
ABP Ananda | 03 Feb 2024 12:43 PM (IST)

West Bengal News: কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু (Mysterious Death)। আজ সকালে হস্টেলের একতলায় ৪১৯ নম্বর রুমের ব্যালকনির নীচ থেকে উদ্ধার হয় দেহ পুলিশ সূত্রে খবর, মৃত জয়দীপ ঘড়াই পুরুলিয়া জেলা পুলিশের কর্মী। বছর চৌত্রিশের ওই পুলিশ কর্মী বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষী। পুলিশের প্রাথমিক অনুমান, ওপর থেকে পড়ে গিয়ে থাকতে পারেন ওই দেহরক্ষী বা আত্মহত্যাও করতে পারেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে লালবাজারের (Lalbazar) হোমিসাইড শাখা ও পার্ক স্ট্রিট থানার পুলিশ। ABP Ananda Live