Mysterious Woman: রহস্যময়ীর মেসেজ অয়নকে, 'পালিয়ে যাও, ED আসছে'

ABP Ananda  |  21 Mar 2023 11:43 AM (IST)
ABP News


পুরসভায় (Municipality) দেদার চাকরি বিক্রি, ইডির হাতে 'রেট কার্ড'! পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা, গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা, সাফাইকর্মীর চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা, গ্রুপ ডি-র (Group D) চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা!' নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে আসে মেসেজ, দাবি ইডি-র মেসেজে এক মহিলা অয়নকে লেখেন, পালিয়ে যেতে, জিনিস সরিয়ে দিতে, খবর ইডি-সূত্রে ইডি আসতে পারে, এমন আশঙ্কার কথাও তিনি জানিয়েছিলেন মেসেজে, দাবি ইডি-র সূত্রের দাবি, এই মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন।



নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Bengal Recruitment Scam )  কোটি কোটি টাকার লেনদেন! শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ( Shantanu Banerjee )  অ্যাকাউন্ট থেকে ১০ মাসে মোট ৭ কোটি টাকা ট্রান্সফার হয়েছিল অয়ন শীলের ( Ayan Sheel ) অ্যাকাউন্টে। আদালতে  দাবি করল ইডি ( ED )। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের আরও দাবি, অয়ন শীলের বিভিন্ন অ্যাকাউন্টে ২৫ কোটি টাকা ঢুকেছে ! সবমিলিয়ে লেনদেনের অঙ্ক ৫০ থেকে ৬০ কোটি টাকার ! সেটা কি নিয়োগ দুর্নীতির টাকা? প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। 


জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের ছকেই কালো টাকা সাদা করতেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল? ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডির স্ক্যানারে এবার অয়ন শীল ঘনিষ্ঠরা। নিজের আত্মীয় স্বজন, পরিচারক, অধস্তন কর্মীদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা অন্যত্র সরিয়েছেন অয়ন, দাবি ইডি-র ।
আরও পড়ুন :


 সূত্রের দাবি, শুধু তাই নয়, সেই টাকায় একাধিক জমি সম্পত্তিও কিনেছেন অয়ন। যৌথ মালিকানাতেও কেনা হয়েছে অনেক সম্পত্তি, এমনটাই দাবি ইডি সূত্রে । এফডি ব্লকের অফিসে হানা দিয়ে এমন বহু নথি এখন হাতে এসেছে, দাবি তদন্তকারী সংস্থার ।  


এছাড়াও তদন্তকারী সংস্থার স্ক্যানারে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। উঠে আসছে একের পর একের পর এজেন্টের নাম। কানু দা, লাল, এমডি, তপন নামে ৪ এজেন্ট সহ বেশ কয়েকজন একের পর এক পুরসভায় সুপারিশ করেছে বলে দাবি ইডির।


কেন্দ্রীয় এজেন্সির দাবি, OMR শিট ছাপানো হত কলেজ স্ট্রিটের প্রিন্টিং প্রেসে। পুরসভায় পরীক্ষার ব্যবস্থাপনা থেকে চাকরিতে যোগদান সবাটাই করাতেন অয়ন। একাধিক পুরসভার কাউন্সিলরের অফিসের শ্রমিক পদে চাকরির জন্য OMR শিট উত্তরপত্রের নথি মিলেছে অয়নের অফিসে, দাবি ইডি সূত্রে। 


  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Mysterious Woman: রহস্যময়ীর মেসেজ অয়নকে, 'পালিয়ে যাও, ED আসছে'

TRENDING VIDEOS

আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের2 Hour ago

কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি3 Hour ago

৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী3 Hour ago

শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন