Raninagar News Update: রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে কড়া নির্দেশ দিল হাইকোর্ট
ABP Ananda | 20 Sep 2023 08:58 AM (IST)

রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে এনে ভোটে অংশগ্রহণ করানোর নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ২৭ শে সেপ্টেম্বর রানিনগরে স্থায়ী সমিতি গঠনে ফের হবে ভোটাভুটির প্রক্রিয়া।