Suvendu Adhikari : 'দরকার হলে উত্তরবঙ্গ অভিযান হবে, সঙ্গে থাকব , শিলিগুড়িতে কৃষকদের পাশে শুভেন্দু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2022 08:56 AM (IST)

জমি ফেরতের দাবিতে শিলিগুড়ির কাওয়াখালিতে এক বছর ধরে অবস্থান বিক্ষোভে সামিল বেশ কিছু কৃষক। এদিন তাঁদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থানে অনড় আন্দোলনকারীরা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।