Purba Bardhaman: পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ আদালতের
Purba Bardhaman: পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ। শিক্ষা দফতরের সচিবকে পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। মধুসূদন ভট্টাচার্যকে বরখাস্তের নির্দেশ। পর্ষদের কর্মচারীকে দিয়ে হলফনামা জমা দেওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। চেয়ারম্যানকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত। অসুস্থ ছিলেন তাই এই কাজ করেছেন, আদালতে ক্ষমা চেয়ে বললেন মধুসূদন ভট্টাচার্য। 'অসুস্থ হলে পদত্যাগ করুন অন্য লোক কাজ করবেন। আমি মনে করি আপনি শারীরিক ভাবে এই পদে কাজ করতে অপারগ, প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শিক্ষা সচিব চেয়ারম্যানকে সরানোর বিষয় উপযুক্ত পদক্ষেপ নিক, নির্দেশ আদালতের।