Recruitment Scam: 'কালীঘাটের কাকু'-র বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট ইডি-র !
ABP Ananda | 29 Jul 2023 11:19 AM (IST)

Recruitment Scam: সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujay Krishna Bhadra) বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিল ইডি (Enforcement Directorate)। গ্রেফতারির ৫৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১২৬ পাতার চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর। নিয়োগ দুর্নীতিতে মিলেছে ২০ কোটি টাকা লেনদেনের প্রমাণ, দাবি তদন্তকারী সংস্থার। চার্জশিটে নাম রয়েছে ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড এবং এসডি কনসালটেন্সির। সাড়ে ৭ হাজার পাতার তথ্য প্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছে চার্জশিটের সঙ্গে।