Nabanna : হনুমানকে ঘিরে হুলস্থূল নবান্নে, কেউ তুললেন ছবি, কেউ খাওয়ালেন বিস্কুট। ABP Ananda Live
ABP Ananda | 05 Oct 2023 11:49 PM (IST)

যে তলায় মুখ্যমন্ত্রীর ঘর, তার ঠিক নিচের তলায় পৌঁছে গেল সে। তাকে নিয়ে রীতিমতো হিমশিম খেতে হল নিরাপত্তারক্ষীদের। কেউ তুললেন ছবি, কেউ খাওয়ালেন বিস্কুট। বনদফতরের কর্মীদের ডাকা হলেও, তাঁরা আসার আগেই রেলিং বেয়ে নিচে নেমে গ্রাউন্ড ফ্লোর দিয়ে বেরিয়ে গেল। একটি হনুমানকে ঘিরে হুলসথূল হল নবান্নে (Nabanna)।