Amit Shah: নবান্নে নিরাপত্তা পরিষদের বৈঠক স্থগিত, আসছেন না অমিত শাহ
ABP Ananda | 29 Oct 2022 06:41 PM (IST)

নবান্নে নিরাপত্তা পরিষদের বৈঠক স্থগিত, আসছেন না অমিত শাহ। ৫ নভেম্বর নবান্নে হওয়ার কথা ছিল পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। মমতার উপস্থিতিতে বৈঠকে থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ‘অন্য কর্মসূচি থাকায় আপাতত আসছেন না অমিত শাহ’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হল রাজ্যকে: সূত্র। বৈঠকে থাকার কথা ছিল বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরও।