JP Nadda: 'বাংলায় নরেন্দ্র মোদির উন্নয়নে বাধা মমতা বন্দ্যোপাধ্যায়', আক্রমণ জেপি নাড্ডার | ABP Ananda LIVE
বাংলায় নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উন্নয়নে বাধা মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), আক্রমণে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ( J P Nadda)। 'আমাদের দুর্ভাগ্য যে বাংলা দুনিয়াকে দিশা দেখিয়েছে, সেই বাংলাকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। মমতা দিদি বাংলাকে অন্ধকারে ঠেলে দিয়েছেন, সব জায়গায় পরিবারবাদ', কড়া আক্রমণে বিজেপির সর্বভারতীয় সভাপতি। সঙ্গে বলেন, 'বিহারের লালু-তেজস্বী, বাংলায় পিসি-ভাইপো। অন্ধ্র, তেলঙ্গানা, তামিলনাড়ু সব জায়গায়,সব দলে পরিবারের পার্টি। কংগ্রেস ইন্দিরা গাঁধীর আমল থেকে বলে আসছে গরিবি হঠাও। ওঁদের গরিবি চলে গিয়েছে, কিন্তু দেশের গরিবি যায়নি।'