Panchayat Election: মনোনয়নের শেষ দিনে উত্তপ্ত চোপড়া, কংগ্রেস -সিপিএম প্রার্থীদের মিছিলে গুলি

উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়ার (Chapra) কাঁঠালবাড়ি কলোনি এলাকায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM) প্রার্থীদের মিছিলে গুলি। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আরও ২ জন গুরুতর জখম। বাম-কংগ্রেসের দাবি, তৃণমূলের সন্ত্রাসের জেরে গতকাল পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়নই জমা দিতে পারেননি। সেই কারণে এদিন চোপড়ার লালবাজার থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। মনোনয়ন কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে গুলি চলে বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।মনোনয়ন পর্বের শুরুর দিনে মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে খুন করা হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। মনোনয়ন পর্বের গোটাটাই রাজ্যজুড়ে সন্ত্রাসের ছবি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola