Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা

Continues below advertisement

ABP Ananda LIVE : নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা। আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানকে গুলি করে খুনের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ মোট ৩ জন। গোটা ঘটনায় শুরু হল রাজনৈতিক তরজা। রাজনৈতিক শত্রুতায় খুন, দাবি মৃতের পরিবারের। তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে 'কালীঘাট তৃণমূল' শিবির। 

 

আরও খবর

রিয়েল নয়, এ যেন রিল। একেবারে ফিল্মি কায়দায় শ্যুটআউট কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে। অন্ধকারে রাস্তা আটকে পরপর গুলি। গাড়িতে থাকা বাবা-ছেলেকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। নৃশংসভাবে খুন করা হল কংগ্রেসের নদিয়ার জেলা সহ সভাপতি আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানকে। আর এই ঘটনা ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়। ইতিমধ্যে খুনের অভিযোগে স্থানীয় তৃণমূল পরিচালিত হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি এবং তাঁর দুই সহযোগী সাহেব মুহুরি ও মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় শুরু হল রাজনৈতিক তরজা। রাজনৈতিক শত্রুতায় খুন, দাবি মৃতের পরিবারের। তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে 'কালীঘাট তৃণমূল' শিবির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola