Nadia News : জন্ম থেকেই হাঁটাচলার ক্ষমতা নেই, নেট পরীক্ষায় কৃতিত্ব শান্তিপুরের পিয়াসার

NET পরীক্ষায় বড় সাফল্য। বাংলায় সর্বোচ্চ ৯৯.৫৬ শতাংশ নম্বর পেয়েছেন কোচবিহারের কৃষক পরিবারের মেয়ে, আফরুজা। অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে, NET-এ ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়েছেন শান্তিপুরের ছাত্রী।

জন্ম থেকেই হাঁটাচলার ক্ষমতা নেই। ঠিকমতো বসতেও পারেন না, কিন্তু ছোট থেকেই পড়াশোনা তাঁর ধ্যান জ্ঞান। ভয়ঙ্কর প্রতিকূলতা, কিন্তু তাঁর অধ্যাবসায় কোনও খামতি ছিল না, আর এই মনের জোরকে হাতিয়ার করেই অসাধ্যসাধন। প্রতিবন্ধকতাকে জয় করে নেট পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছেন, নদিয়ার শান্তিপুরের বাসিন্দা পিয়াসা মহলদার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola