Asim Sarkar: 'ওরা একটা বোমা মারলে, আমরা ১০টা মারব', বেলাগাম বিজেপি-র অসীম সরকার
ABP Ananda | 15 Jan 2023 12:54 AM (IST)

পঞ্চায়েত ভোটের আগে বোমার বদলে বোমা, গুলির বদলে গুলির হুঙ্কার! হরিণঘাটার জনসভা থেকে বেলাগাম হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অসীম সরকারের। 'আমাদের ভোটারদের ভয় দেখালে ও ১টা বোমা ফাটালে আমরা ১০টা ফাটাব। ওরা ১টা গুলি মারলে আমরা ১০টা গুলি মারার ক্ষমতা অর্জন করব', এবার তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব, হুমকি হরিণঘাটার বিজেপি বিধায়কের।