Fraud : সহজে ঋণ পাইয়ে দেওয়ার নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৭ জন। Bangla News

সহজে ঋণ পাইয়ে দেওয়ার নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ। নদিয়ার কল্যাণীতে সিআইডি-র হাতে গ্রেফতার ২ মহিলা সহ ৭ জন। সিআইডি সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযান চালানো হয় কল্যাণীর বি ব্লকের একটি বাড়িতে। সেখান থেকেই সহজে ঋণের টোপ দিয়ে প্রতারণা করা হত। পাশাপাশি, একটি স্বেচ্ছাসেবী সংস্থাও চালাত অভিযুক্তরা। সিআইডি সূত্রে খবর, দুঃস্থ মানুষের আধারকার্ড ও অন্যান্য তথ্য ব্যবহার করে খোলা হত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে জমা করা হত প্রতারণার টাকা। ৭ জনকে গ্রেফতার করার পাশাপাশি, উদ্ধার হয়েছে ৪টি ল্যাপটপ, ২৬টি মোবাইল ফোন, ৬৩টি এটিএম কার্ড ও কিছু রবার স্ট্যাম্প।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola