Nadia: একই পরিবারের তিনজন খুনে গ্রেফতার প্রতিবেশী, পুরনো বিবাদের জেরে ঘটনা।Bangla News
নদিয়ার পলাশিপাড়ার রানিনগরে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, বাড়ির সামনে পাথর ফেলা নিয়ে ধৃত কৃষ্ণ মণ্ডলের সঙ্গে মাসখানেক আগে গন্ডগোল হয় রাজোয়ার পরিবারের। সেইসময় অভিযুক্ত খুনের হুমকি দিয়েছিল বলে অভিযোগ। সেই শত্রুতা থেকেই গৃহকর্তা দমন রাজোয়ার ও তাঁর স্ত্রী, মেয়েকে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গতকাল রাতে বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পলাশিপাড়া থানার পুলিশ।
Tags :
Murder ABP Ananda Nadia ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ District Crime Neighbor Kills 3 Palash Para