Ranaghat : রানাঘাটে নাট্যকর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ কয়েকজনের বিরুদ্ধে
নাটকে রূপকের মাধ্য়মে তুলে ধরা হয়েছিল, হাথরস, বগটুই এবং হাঁসখালির ঘটনা। সে কারণেই রানাঘাটে এক নাট্যকর্মীকে মারধরের অভিযোগ উঠল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছেন কৌশিক সেন, ঋদ্ধি সেনের মতো নাট্য়ব্য়ক্তিত্বরা। যদিও হুমকি, হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।