Nadia : বিজেপি-বাম সংঘর্ষে রণক্ষেত্র চাকদা, রাহুল সিন্হার গাড়ি ভাঙচুরের অভিযোগ
ABP Ananda | 22 Oct 2022 11:38 PM (IST)

বিজেপি-বাম সংঘর্ষে রণক্ষেত্র নদিয়ার চাকদা। করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ । বিক্ষোভের মাঝে বিজেপি নেতাদের গাড়ি আটকে পড়ায় বচসা। বিজেপি নেতাদের গাড়ি আটকে পড়াকে ঘিরে দু’পক্ষের হাতাহাতি। ডিওয়াইএফআই কর্মীদের বিরুদ্ধে রাহুল সিন্হার গাড়ি ভাঙচুরের অভিযোগ।