Kolkata Fire: নাগেরবাজারে প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। ABP Ananda LIVE

West Bengal NEWS: শহরে আরও একটা অগ্নিকাণ্ড। পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গার্স্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগেরবাজার। স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপরই নাগেরবাজারের কাছে ২৯ নম্বর যশোর রোডে আইসক্রিমের কারখানায় আগুন লেগে যায়। বৃষ্টির মধ্যেই দাউদাউ করে ছড়াতে থাকে আগুন। পাশে একটি ওষুধের গোডাউন  ও গেঞ্জির কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২০টি ইঞ্জিন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।  আশেপাশে একাধিক কারখানা, বসতি এলাকা রয়েছে। দ্রুত আগুন না নেভানো গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, বলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের অভিযোগ, দমকল দেরি করে আসাতেই বিপত্তি বাড়ে। যদিও দমকল সূত্রে দাবি, ভোর ৩.৪০ নাগাদ আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় ইঞ্জিন। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola