Nagerbazar Murder: নাগেরবাজারে বৃ্দ্ধের খুনের কিনারা, গ্রেফতার বৃদ্ধের গাড়ির চালক

নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার মৃতের গাড়ি চালক সৌরভ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন পাঁচিল টপকে বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যর বাড়িতে ঢোকেন ওই যুবক। দিঘায় বেড়াতে যাবেন বলে মালিকের গাড়ি চান। বৃদ্ধ রাজি না হওয়ায় শুরু হয় ধস্তাধস্তি। ৭২ বছরের বৃদ্ধকে খুন করে গাড়ি নিয়ে পালান ওই যুবক। মোবাইল ফোনের টাওয়ার লোকশন দেখে খোঁজ মেলে অভিযুক্তের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, বসিরহাটের বাসিন্দা সৌরভ মণ্ডল বারাসাতের কয়েকজন বন্ধুকে নিয়ে দিঘায় বেড়াতে যাবেন বলে মালিকের গাড়ি চান। জেরায় ওই যুবক খুনের কথা কবুল করেছেন বলে পুলিশের দাবি। 
বুধবার নাগেরবাজারে নিজের বাগানবাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধের পচাগলা দেহ। স্থানীয়রা দাবি করেন, রবিবার সন্ধেয় এক যুবক গাড়ি চালক পরিচয় দিয়ে ওই বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন।তার ভিত্তিতেই তদন্ত চালিয়ে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola