Naihati Murder: ফিল্মি কায়দায় রাস্তার আলো নিভিয়ে পরপর গুলি, তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে উত্তাল নৈহাটির শিবদাসপুর
ABP Ananda | 31 Oct 2022 01:25 AM (IST)

গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠল নৈহাটির শিবদাসপুর। ফিল্মি কায়দায় রাস্তার আলো নিভিয়ে পরপর গুলি। হামলার নেপথ্যে কি মাদকচক্র রয়েছে? উঠছে প্রশ্ন। ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও, এখনও ফেরার মূল অভিযুক্ত নাবালক। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা।