Nalhati: নলহাটিতে রূপশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ

নলহাটিতে (Nalhati) 'রূপশ্রী' প্রকল্পের টাকা লোপাটের অভিযোগ। তদন্তের নির্দেশ দিলেন বীরভূমের (Birbhum) জেলাশাসক। মহকুমা শাসককে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। প্রশাসনের কেউ জড়িত থাকলে ছাড় নয়, জানিয়েছেন জেলাশাসক। ৮ মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নলহাটির বিডিও (BDO)। গ্রামেরই এক ব্যক্তি টাকা পাইয়ে দেওয়ার টোপ দেন, দাবি অভিযুক্তদের। 

নদিয়ার (Nadia) হাঁসখালিতে যুবকের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। খুনের অভিযোগ করেছে মৃতের পরিবার। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, গতকাল রাতে প্রতিবেশীকে নামিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন প্রদীপ বিশ্বাস। আজ সকালে বাড়ির কাছে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পরে পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খুন, নাকি দুর্ঘটনা, খতিয়ে দেখছে হাঁসখালি থানার পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola