Nandigram: নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে বিজেপির বুথ সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ

ABP Ananda LIVE: নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল (TMC) কর্মীকে মারধরের অভিযোগে বিজেপির (BJP)বুথ সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে সোনাচূড়া বাজারের কাছে কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরে সন্ধে ৬টা পর্যন্ত বন‍্ধের ডাক। সকাল ৬টা থেকে নন্দীগ্রাম থেকে ভাঙাবেড়া যাওয়ার রাস্তায় শুরু হয় অবরোধ। সন্ধে ৬টা পর্যন্ত এলাকায় দোকান-বাজার বন্ধ রাখতে মাইকে প্রচার করেন বিজেপি কর্মীরা। জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করলে দোকানদারদের সঙ্গে বচসাও হয় তাঁদের। পরে ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ করে পুলিশ। গতকাল সোনাচূড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে, তৃণমূল কর্মী প্রদীপ ঘোষকে বিজেপি কর্মীরা মারধর করে বলে শাসকদল অভিযোগ করে। এই ঘটনায় বিজেপি বুথ সভাপতি সিদ্ধেশ্বর পালকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ। দলের নেতাকে বিনা অপরাধে গ্রেফতারির অভিযোগে এরপর আজ সকালে পথ অবরোধ করে বিজেপি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola