Suvendu Adhikari : নন্দীগ্রামে শুভেন্দুর বিজয়া সম্মিলনীর আগে উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
ABP Ananda | 15 Oct 2022 12:53 PM (IST)

নন্দীগ্রামের মহেশপুরে শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মিলনীর আগে তৃণমূলের পথ অবরোধ ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আজ বিকেলে নন্দীগ্রামের মহেশপুরে বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। তৃণমূলের অভিযোগ, এলাকায় তাদের পতাকা, ব্যানার ছিঁড়ে দেন বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মী, সমর্থকদের মারধরও করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে এদিন শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মিলনীর মঞ্চের কাছে তেখালি-নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান বানচাল করতেই মিথ্যা অভিযোগে পথ অবরোধ, পাল্টা দাবি বিজেপির।