Narendra Modi: বছরশেষের সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, লক্ষকণ্ঠের গীতাপাঠে আমন্ত্রণ জানাল বিজেপি
বছরশেষের সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি, এমনটাই খবর বঙ্গ বিজেপি সূত্রে। শুক্রবার, দিল্লিতে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে এলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সস্তার রাজনীতি করছে বিজেপি, কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।