Narendra Modi: 'প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলতে চায় ইন্ডিয়া জোট', আক্রমণ মোদির
ABP Ananda | 25 May 2024 10:43 PM (IST)

ফের ইন্ডিয়া জোটকে আক্রমণ মোদির। '৫ বছরে ৫ জনকে প্রধানমন্ত্রী করার পরিকল্পনা ইন্ডিয়া জোটের। গাঁধী পরিবারের ছেলে, তৃণমূল কংগ্রেসের পরিবারের ভাইপো। সমাজবাদী পার্টির পরিবারের ছেলে, এনসিপি পরিবারের কন্যা। ন্যাশনাল কনফারেন্স পরিবারের ছেলে, নকল শিবসেনা পরিবারের ছেলে। আম আদমি পার্টির পরিবারের গিন্নি। প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলতে চায় ইন্ডিয়া জোট', পাটুলিপুত্রের সভা থেকে প্রধানমন্ত্রিত্ব নিয়ে বিরোধীদের আক্রমণ মোদির