Narendra Modi: 'চাকরি পেতে ঋণ নিয়ে তৃণমূলকে টাকা দিয়েছিল', চাকরি বাতিল নিয়ে এবার বিস্ফোরক মোদি
ABP Ananda | 26 Apr 2024 02:46 PM (IST)

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল। 'দুর্নীতি করছে তৃণমূল, ভুগতে হচ্ছে বাংলার জনগণকে', হাইকোর্টের রায়ের পরে প্রথম সফরে বঙ্গে এসেই আক্রমণে মোদি। '২৬ হাজার পরিবারের রুটি-রুজি শেষ হয়ে গেছে। চাকরি পেতে ঋণ নিয়ে তৃণমূলকে টাকা দিয়েছিল। বাংলায় তৃণমূল যুব-উন্নয়নের সব পথ বন্ধ করেছে', দুর্নীতি নিয়ে মালদার সভায় তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী