Narendra Modi: 'যারা দেশের বদনাম করে, তাদের আয়না দেখাল এবারের ভোট', বিরোধীদের নিশানা মোদির | ABP ANANDA live
ABP Ananda | 05 Jun 2024 10:08 AM (IST)

ABP Ananda LIVE: 'এনডিএ-তেই আস্থা দেশবাসীর' । 'টানা তিনবার ক্ষমতায় আসছে এনডিএ' । 'এই জয় গণতন্ত্রের জয়, বিকশিত ভারতের পক্ষে রায়' । 'বিশ্বের দরবারে যারা দেশের বদনাম করে, তাদের আয়না দেখাল এবারের ভোট'। লোকসভা ভোটের ফল নিয়ে বিরোধীদের নিশানা নরেন্দ্র মোদির
বিধানসভার পর লোকসভা ভোটেও বাংলায় বিপর্যয় হল বিজেপির। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সবুজ-ঝড়ে ফিকে হয়ে গেল গেরুয়া রং। দেশজুড়েও চারশো পারের স্বপ্ন পূরণ হল না নরেন্দ্র মোদি-অমিত শাহদের। NDA-কে থামতে হল তিনশোর আগেই। বাহান্ন থেকে এক লাফে কংগ্রেস পৌঁছে গেল, একশোর দোরগোড়ায়। বাংলার পাশের রাজ্য় ওড়িশার বিধানসভা ভোটে অবশ্য় ভাল ফল করেছে বিজেপি। নবীন পট্টনায়েকের BJD-কে হারিয়ে তারা রাজ্য়ে ক্ষমতায় আসতে চলেছে। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছেন চন্দ্রবাবু নায়ডু।