Narendra Modi: 'এখন দুর্নীতির রাঘববোয়ালরা জালে পড়ছে', বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'আগে দুর্নীতি হলে রাঘববোয়ালরা বেঁচে যেত, চুনোপুঁটি ধরা পড়ত'। 'এখন দুর্নীতি নিয়ে সরকারের জিরো টলারেন্স' । 'কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ ভূমিকা পালন করছে' । 'এখন দুর্নীতির রাঘববোয়ালরা জালে পড়ছে' । সপ্তম দফার ভোটের আগে দুর্নীতি নিয়ে ফের বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী।

সপ্তম দফার ভোটের আগে দুর্নীতি নিয়ে ফের বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, 'এই দেশের জনগণ দুর্নীতি নিয়ে হতাশ। দুর্নীতি উইয়ের মতো খেয়ে নিয়েছে।' ২০১৪ সালে জিতে আসার পর থেকে তাঁর সরকার দুর্নীতি নিয়ে সরব হয়েছে, দুর্নীতি রোধে কাজ করেছে। তাঁর মতে, 'যদি কোনও দেশ নীতি-নির্ভর হয়ে চলে তাহলে দুর্নীতির জায়গা কমে আসে। যখন কোনও পলিসি বা নীতি সাদা-কালো ভাবে তৈরি হয়, তাহলে ধূসর এলাকা কমে আসে তার সঙ্গে দুর্নীতিও কমে আসে।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola