Narendra Modi: 'বাংলার উদয় তবেই বিকশিত ভারতের জয়', বাংলায় বললেন নরেন্দ্র মোদি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা' । দুর্গাপুজোর আগে কলকাতায় এসেছি, কুমোরটুলিতে মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে' । 'বড়বাজার থেকে পার্ক স্ট্রিট নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে' । 'এর সঙ্গে যখন উন্নয়ন যোগ হয়, তখন আনন্দ দ্বিগুণ হয়ে যায়' । 'কলকাতা মেট্রো ও হাইওয়ে প্রজেক্টের শিলান্যাস করা হয়েছে' । 'বাংলার উন্নয়ন না হলে বিকশিত ভারতের যাত্রা সফল হবে না' । 'বাংলার উদয় তবেই বিকশিত ভারতের জয়', বাংলায় বললেন মোদি
আরও খবর...
পথে বিপুল পরিমাণ জীবনদায়ী ইনজেকশন চুরি! মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে গায়েব ইনসুলিন, ওবেসিটি নিয়ন্ত্রণে রাখার ইনজেকশন! গায়েব হার্ট অ্যাটাক, স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনও! চুরি যাওয়া প্রায় সাড়ে ৩ হাজার ইনজেকশন ঘুরপথে বাজারে এলে রোগীদের ক্ষতির আশঙ্কা করছেন চিকিৎসকরা। ঘটনার কথা জানিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করেছে কেন্দ্রের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ্ সার্ভিসেস। সেইমতো রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ডেনমার্কের সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নাগপুর পুলিশ।