Jalpaiguri News:জলপাইগুড়ি যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ABP Ananda Live
ABP Ananda | 01 Apr 2024 01:02 AM (IST)

West Bengal news: ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি (Jalpaiguri), মৃত্যু ৫ জনের। ময়নাগুড়িতে (Moynaguri) সবথেকে বেশি ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল শতাধিক বাড়ি। জলপাইগুড়িতে (Jalpaiguri) দুর্যোগে মৃত্যু ৫ জনের, আহত বহু কোচবিহার, আলিপুরদুয়ারের ফালাকাটাতেও প্রবল ঝড়। রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিশেষ বিমানে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক। কাল জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গত এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। রাজভবনে প্রস্তুত রাখা হয়েছে পিস রিম, খোলা হয়েছে জরুরি সেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে রাজভবন। সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সাহায্য পাঠাতে বলেছে রাজভবন। ABP Ananda Live