Naushad Siddiqui: বকেয়া ডিএ-র দাবিতে ধর্না অব্যাহত, আন্দোলনকারীদের পাশে নৌশাদ

জেল থেকে মুক্তির পর, বিধানসভায় পা রাখলেন নৌশাদ সিদ্দিকি। ৪২ দিন জেলে কাটিয়ে, ভাঙা গাড়িতে চেপে এদিন বিধানসভায় আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বাজেট অধিবেশনের সময় জেলেই কাটাতে হয়েছে নৌশাদকে। তবুও আন্দোলনের পথ থেকে সরছেন না বলে ফের হুঁশিয়ারি দিলেন আইএসএফ বিধায়ক। তাঁর দাবি, আটকাবে জানতেন, কিন্তু ৪২ দিন জেলে থাকতে হবে ভাবেননি। রাজ্যে বিধায়কদেরও কোনও নিরাপত্তা নেই, তা বোঝাতেই এদিন ভাঙা গাড়িতে চড়ে বিধানসভায় এসেছেন বলে জানিয়েছেন নৌশাদ। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola