Naushad Siddiqui: 'এতদিন জেলে থাকতে হবে ভাবিনি', জেল থেকে মুক্তির পর বিধানসভায় পা রাখলেন নৌশাদ
জেল থেকে মুক্তির পর, বিধানসভায় পা রাখলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ৪২ দিন জেলে কাটিয়ে, ভাঙা গাড়িতে চেপে এদিন বিধানসভায় (WB Assembly) এলেন ভাঙড়ের বিধায়ক। বাজেট অধিবেশনের সময় জেলেই কাটাতে হয়েছে নৌশাদকে। তবুও আন্দোলনের পথ থেকে সরছেন না বলে ফের একবার হুঁশিয়ারি দিলেন আইএসএফ (ISF) বিধায়ক।