ISF: 'কার সঙ্গে বিজেপির যোগ, সবাই বুঝতে পারছে', পাল্টা নৌশাদ সিদ্দিকি

ABP Ananda  |  16 Jun 2023 06:14 PM (IST)
ABP News

বিধানসভা ভোট হোক, কিংবা পুরভোট, বরাবর শাসক কিংবা বিরোধী দলের শীর্ষ নের্তৃত্বের নিশানায় বিদ্ধ হয়েছে বাকিরা। কখনও 'বিজেমূল', 'তোলামূল' আবার কখনও বাম-বিজেপি, একটা অলিখিত গুপ্ত যোগাযোগের কথা বারবার উঠেছে। কিন্তু আসলে কে কার সঙ্গে আড়ালে আবডালে হাত মিলিয়েছে, রাজ্য-রাজনীতিতে এনিয়ে জল্পনার শেষ নেই। তবে এদিন যেনও তদন্তের কিনারায় আসার মতোই, প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করালেন নৌশাদ। যেনও উত্তরটা সবার জানা। কিন্তু কেউ বুঝতে পারছে না। আলোকপাত করে নয়া দাবি রাখলেন এবার আইএসএফ বিধায়ক (Nawshad Siddique)।


 


এদিন নৌশাদ বলেন, 'সৎ সাহস থাকলে বলুন কে টাকা নিয়েছে? আমাদের সঙ্গে পারছেন না বলে বিজেপি যোগের অভিযোগ করছেন। সুব্রহ্মণ্যম স্বামীকে নবান্নে মালা পরিয়ে স্বাগত জানাতে পারেন।' এরপরেই ভাঙড়ের বিধায়কের সংযোজন, 'নৌশাদ সিদ্দিকিকে দেখা করার সময়টুকু দেন না। তাহলে কার সঙ্গে বিজেপির যোগ, সবাই বুঝতে পারছে', পাল্টা নৌশাদ সিদ্দিকি। 


এদিন তিনি ভাঙড়কাণ্ডে বিস্ফোরক দাবি তুলে বলেন, 'মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বারবার সিবিআইয়ের (CBI) কথা বলতেন, কেন্দ্রীয় বাহিনী (Central Force) অচ্ছুৎ নাকি ? রাজ্য পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। ভাঙড়ে মনোনয়নে সন্ত্রাস হয়েছে, রুখতে ব্যর্থ পুলিশ, দায় নিতে হবে পুলিশমন্ত্রীকে। ভাঙড়ে রাজ্যপাল এসেছিলেন, তাঁকে ধন্যবাদ, রাজ্যপাল ই-মেল দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেননি, দেখা করলে এই ঘটনা ঘটত না। সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন হোক', ভাঙড়ে নিহত আইএসএফ কর্মী মইউদ্দিন মোল্লার বাড়িতে এসে বললেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawshad Siddique)। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • ISF: 'কার সঙ্গে বিজেপির যোগ, সবাই বুঝতে পারছে', পাল্টা নৌশাদ সিদ্দিকি

TRENDING VIDEOS

হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল? "MLAদের ভয় দেখিয়ে TMC থেকে দূরে রাখা হচ্ছে", বললেন কুণাল18 Minutes ago

থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'20 Minutes ago

IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত25 Minutes ago

রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির33 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন