Firhad Hakim: তৃণমূলকে শূন্য করার ক্ষমতা নওসাদের নেই: ফিরহাদ হাকিম। ABP Ananda Live
'পঞ্চায়েত ভোটে ভাঙড়ে (Bhangar) শাসক শূন্য হয়ে যাবে', জেল থেকে ছাড়া পেয়ে প্রথমবার ভাঙড়ে গিয়েই হুঙ্কার নৌশাদ সিদ্দিকির। ৪২ দিন জেলবন্দি থাকার পর ৪ মার্চ ছাড়া পান আইএসএফ বিধায়ক। গতকালই ভাঙড়ে দলীয় কোন্দল রুখতে আরাবুল-কাইজারকে কড়া বার্তা দেয় তৃণমূল। ভাঙড় বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। এই প্রসঙ্গে কী বললেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)?